আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আলহামদুলিল্লাহ! শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, মানসিক বিকাশ, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও সামগ্রিক কল্যানে চলতি সেশন থেকে একজন অভিজ্ঞ ও সার্টিফাইড কোচ, উস্তায আল মাহমুদ-এর তত্ত্বাবধানে মাদরসাতুন নূরে (আপাতত বয়েজ সেকশনে) Physical Training (PT) Class চালু করা হয়েছে। এই ক্লাসে অংশ নেয়া সকল ছাত্রদের জন্য বাধ্যতামূলক।
উল্লেখ্য, শিক্ষার্থীদের PT ক্লাসে অংশগ্রহণ ও পারফরম্যান্স নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে এবং তা প্রতি সেমিস্টার শেষে Non-Academic Performance -এর অংশ হিসেবে মূল্যায়ন করা হবে, ইন শা আল্লাহ।
নতুন এই কার্যক্রমের সংক্ষিপ্ত একটি ভিডিও চিত্র আপনাদের জ্ঞাতার্থে শেয়ার করা হলো:
https://youtu.be/kLpgZdA0w-c
আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগকে কবুল করুন এবং আমাদের সন্তানদের সুস্থ, সুশৃঙ্খল ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করুন। আমীন।
জাযাকুমুল্লাহু খাইরান।